1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছোট বোনের সাথে প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম, কলাপাড়ায় রহস্যজনক নিখোঁজ গৃহবধূ ৪ দিনপর প্রেমিকাসহ উদ্ধার - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

ছোট বোনের সাথে প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম, কলাপাড়ায় রহস্যজনক নিখোঁজ গৃহবধূ ৪ দিনপর প্রেমিকাসহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তারকে (৩০) তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিন পর শনিবার দিবাগত রাত একটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদ আমতলী থেকে রক্তের ব্যাগ সংগ্রহ করে তা ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৯ মাস পূর্বে আখিঁর ছোট বোনের সাথে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের হাসান মাহমুদের সাথে বিয়ের প্রস্তাব হয়। হাসান আঁখির বাড়িতে আসলে আঁখির পরিবার তাকে পছন্দ করেননি। কিন্তু হাসান আঁখির মোবাইল নম্বর নিয়ে গেলে তাদের মধ্যে কথা হয়। এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পালিয়ে যাওয়ার পরের দিন ওই গৃহবধুর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেনসহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে একটি অপহরন মামলা দায়ের করেন। পরে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভীড় করে শত শত মানুষ। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন,রবিবার আটককৃতদের  আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি