1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জুলাই আন্দোলনে নিহতের বাড়িতে তারেক রহমানের প্রতিনিধি - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

জুলাই আন্দোলনে নিহতের বাড়িতে তারেক রহমানের প্রতিনিধি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯২ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের জুলাই যোদ্ধা শহীদ আশিকুর রহমান হৃদয়ের (১৭) পরিবারের খোঁজ নিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ্ আমান। রবিবার রাত সোয়া ৯টার দিকে ওই ছাত্রদল নেতা শহীদ পরিবারের বাড়ি আসেন। এ সময় প্রাথমিক ভাবে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয় এবং এই পরিবারের আর্থিক অনটন না থাকে সে বিষয়ে পদক্ষেপ নিবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক  আবদুল্লাহ আল মামুন,পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ,বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ প্রমূখ। উল্লেখ,পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে হৃদয়। জুলাই গণঅভ্যুত্থানে হৃদয় ঢাকায় রাজপথে অংশ নেন। ১৮ জুলাই যাত্রাবাড়ি মোড়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সে। তার মাথায় তিনটি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার অভাবে তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। গত শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি