1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪৯৫ Time View

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ার চাপলী বাজার সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল কুদ্দুস মারা গেছে। সে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে।  বৃহস্পতিবার সকাল আটটার দিকে চাপলী বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিন মাথা সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ধুলাসার ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম খলিফা জানান, আজ সকালে আবদুল কুদ্দুস মোটরসাইকেল নিয়ে গঙ্গামতি থেকে থেকে চাপলী বাজার আসার পথে আলীপুরগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কুদ্দুস অটোরিকশার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।  কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।  হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।  মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি