1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিমানে অজ্ঞান যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডা. রায়হান উদ্দিন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিমানে অজ্ঞান যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডা. রায়হান উদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৫৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবার পর বিমানের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় ফ্লাই করছে বিমানটি। ঢাকা পৌঁছাতে আরও প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে।

ঘোষণা করা হয় বিমানে কোন চিকিৎসক আছেন কিনা। একজন যাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন।

তখন উমরাহ্‌ কাফেলার একজন সদস্য বিমান বালাকে জানান, ডাক্তার রায়হান নামের একজন বিমানে রয়েছেন। তখন ডা. রায়হানের নাম ঘোষণা করা হলে তিনি রোগির কাছে চলে যান।

সেখানে গিয়ে দেখেন একজন ৭০ ঊর্ধ্ব বয়সী প্রবীণ যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিছু সময় আগে ওই রোগি বমি করেছিলেন বলে জানান তার জামাতা। এদিকে রোগির শরীরও ঠান্ডা হয়ে আছে। ভয় পাচ্ছিলেন তারা।

ডা. রায়হান বাংলাদেশ জার্নালকে জানান, তখন তিনি মোবাইলের টর্চ দিয়েই রোগীর চোখের পিউপিল দেখেন। চোখের কোনে জোরে স্টিমুলেশন দেখায় একটু নড়ে ওঠেন রুগি।

জানান, ডায়াবেটিস ওঠানামার কারণেই এমনটা হয়েছে। সাথে প্রেশারও অনেক কমেছে। তাৎক্ষণিকভাবে পানিতে চিনি গুলিয়ে খাওয়ানো হয় এবং বিমানে থাকা ইমার্জেন্সী অক্সিজেন দেয়া হয়।

দীর্ঘ সময় পর রোগীর জ্ঞান ফেরে। পালস ও অক্সিজেন স্যাচুরেশন বাড়ে। এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বিমান ল্যান্ড করার আগ পর্যন্ত প্রায় ২ ঘন্টা রোগীর পাশেই দাঁড়িয়ে ছিলেন বলে জানান ডা. রায়হান। বিমানের সকল যাত্রী ডা. রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি