1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ গুয়াগাছিয়ায় নয়ন–পিয়াস বাহিনীর রাজত্ব: আজাদ মুন্না ও খোকনের গোপন শেল্টারে খুন, মাদক ও দখলবাজিতে নাজেহাল জনপদ বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট

কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬২ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ,পুরাতন স্লুইস রক্ষনাবেক্ষন,দখলমুক্ত ও বোরোধান সরাসরি কৃষকদের কাছ থেকে লাভজনক দামে ক্রয়ের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকরা অবস্থান ধর্মঘট পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

এসময় শতাধিক কৃষকের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতি ডাল্বুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম,নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য মো.আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় বক্তারা বলেন,গত আট বছর যাবৎ কৃষকরা উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও পানি উন্নয়ন বোর্ড তাতে কর্ণপাত করছে না। বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই বর্ষা মৌসুমের আগে স্লুইসগেট মেরামত করার জোর দাবি জানান তারা l

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি