1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২২ Time View

 মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৩এপ্রিল বুধবার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আইভি ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ভোলাবো ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, ৭১টেলিভিশনের সাংবাদিক রিয়াজ খাঁন প্রমুখ।

সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়। বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নির্মাণাধীন ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ অংশের কাজ দ্রুত শেষ করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরিণ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সরকারি সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বৃদ্ধি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি