1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে যুবকদের উদ্যোগে স্বেচ্ছায় অবহেলিত কাঁচা রাস্তা সংস্কার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

ফুলপুরে যুবকদের উদ্যোগে স্বেচ্ছায় অবহেলিত কাঁচা রাস্তা সংস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪১ Time View

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ হাজারো ব্যস্ততার মাঝে থেকেও রাতের আঁধারে স্থানীয় যুবসমাজকে নিয়ে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। ফুলপুর টু রহিমগঞ্জ রোডের ৬/৭ এর সীমান্ত মোড় মসজিদ সংলগ্ন হরিণাকান্দা রাস্তাটি অনেকদিন যাবত অবহেলিত ছিলেন। কোন উন্নয়ন প্রকল্পের ছোঁয়া না লাগায় বর্ষাকাল আসরেই হালকা বৃষ্টিতেই রাস্তাটির বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত হয়ে কাদা ও পানি জমে জনদুর্ভোগে সৃষ্টি হতো । পরে এ বিষয়টি নজরে নেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম। তিনি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের সাথে কথা বলে জনস্বার্থে বিনা পারিশ্রমে স্থানীয় যুবসমাজ নিয়ে রাস্তাটির সংস্কার করেন ২৩শে এপ্রিল রোজ বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত।

গত বছরেও বর্ষার সিজনে আমিনুল নেতৃত্বে রাস্তাটি সংস্কার হয়েছিল। স্থানীয়রা জানান, আমাদের উক্ত রাস্তায় বিগত কয়েক বছর ধরেই কোন সরকারি উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে স্থানীয় যুবসমাজকে নিয়ে ২/৩ বছর ধরে বর্ষার আগ মুহূর্তে রাস্তাটি সংস্কার করেন স্বেচ্ছায় বিনা পারিশ্রমে । এতে আমরা সত্যিই গর্বিত ওদের জন্যই অনেকটা ভোগান্তি থেকে আমরা রক্ষা পাচ্ছি। আমরা ওদের প্রতি চির কৃতজ্ঞ। উক্ত রাস্তা দিয়ে প্রায় ২/৩ হাজারের বেশি পরিবারের চলাচল। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব উক্ত রাস্তাটির উপর নজর দিয়ে সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগের ভোগান্তি থেকে রক্ষা করার জন্য।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি মহোদয়ের দিক নির্দেশনায় গত ২/৩বছর ধরেই স্থানীয় যুবকদের নিয়ে আমরা রাস্তাটি মেরামত করে আসছি। সামাজিক কাজ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরাও খুব আনন্দিত। অসহায়, অবহেলিত বঞ্চিত মানুষের দূর্ঘ্যরাই সেবা পৌঁছে দিতে আমরা স্বেচ্ছায় সবসময়ই মানুষের কল্যাণে আছি এবং থাকব।

তবে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে আমাদের পাশে চাই। উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, সত্যি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে স্বচ্ছায় এমন উদ্যোগ গ্রহণ করায় সকলের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভালোবাসা ও ধন্যবাদ রইল । সরকার বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য ধাপে ধাপে বাজেটের মাধ্যমে অর্থ দিচ্ছেন। উক্ত রাস্তাটি যেন সরকারিভাবে সংস্কার হয় সে বিষয়ে খুব দ্রুত গতি ভাবে ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি