1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমার দেশ সম্পাদক'র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

আমার দেশ সম্পাদক’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম কাউসার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন প্রমূখ। 

বক্তারা বলেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা-মামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। মাহমুদুর রহমান এদেশের একজন অকুতোভয় মজলুম প্রকাশক, সম্পাদক ও কলামিস্ট। তার উপরে বারবার হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কারা ভোগ করতে হয়েছে। এমনকি তার সম্পাদনাধীন পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আমার দেশকে আবার পুনরুজ্জীবিত করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তার কন্ঠ রোধ করতেই কলমকে থামাতে এই মামলার অবতারণা।

আমরা সারাদেশের গণমাধ্যমকর্মীরা মাহামুদুর রহমানের সাথে রয়েছি। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে আরো কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছি। আমার দেশের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন, কুয়াকাটা প্রতিনিধি মইনুদ্দিন আল আতিকের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি