1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ইয়াবা সহ গ্রেপ্তার-১ - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

কলাপাড়ায় ইয়াবা সহ গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ রিয়াদ প্যাদা (৩০) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সংগীয় সোহাগ খান (৩২) নামে একজন পালিয়ে যায়। বুধবার রাত সাড়ে দশটায় ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের লতিফ হাওলাদারের বাড়ীর সামনে থেকে রিয়াদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে রিয়াদ কিছুদিন ধরে এই ব্যাবসা চালিয়ে যাচ্ছে। পরে একজন সোর্সকে বোরখা পরিয়ে ক্রেতা সাজিয়ে ইয়াবা ব্যাবসায়ী রিয়াদের বাড়িতে যায় কলাপাড়া থানার এস.আই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।এসময় আসামির টর্চ লাইটের আঘাতে একজন সোর্সের মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ জানান, রিয়াদ ধানখালীর নজির প্যাদা এবং সোহাগ বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের ধলু খানের পুত্র।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রিয়াদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পলাতক সোহাগ খানকে গ্রেপ্তারে জোর প্রচেস্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি