1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী আটক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৬৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ মোঃ আজম (৩০) ও আকিদুল মাওলা নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা,বিপিএম পিপিএম মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।

যার ধারাবাহিকতায় জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাগুরার সার্বিক তত্ত্বাবধানে মাগুরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ অসিত কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/২৫ ইং বেলা ১১:৩০ ঘটিকায় মাগুরা পারনান্দুয়ালী মডেল মসজিদের সামনে হইতে গোল্ডেন লাইন যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ব ১৫-৫১২৭ পরিবহনের গাড়ি তল্লাশি করিয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ (ছয়) কেজি গাঁজাসহ আসামী ১।

মোঃ আজম (৩০), পিতা- মোঃকামরুল ইসলাম সাং- সরল বাজার মহুরিপাড়া দিঘীরপাড় থানা – বাঁশখালী জেলা- চট্রগ্রাম ধৃত করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আসামী ২। আকিদুল মাওলা (৩৫),পিতা-গোলাম মাওলা সাং- পারনান্দুয়ালী বেপারীপাড়া থানা-মাগুরা জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি