1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী

কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৯৩ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী মাহেন্দ্র এবং মোটর সাইকেলের মুখোমুখি সংযর্ষের ঘটনায় মো.রুহুল আমিন (৬০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ফোরলেন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।তিনি কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যপাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চাকুরী করে অবসরে যান। ঘটনার পরপর তাঁর কান,নাক,মুখ থেকে রক্ত ক্ষরন হয়েছিল বলে জানা গেছে।
এতে গুরুতর আহত মাহেন্দ্র’র অপর যাত্রীরা হলেন, আলআমিন (৩৫) ইদ্রিস মিয়া (৪৫) তানিয়া (৪০) ও দুলাল আকন (৪৭)। এদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্হার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী, আহসান মিয়া জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে কলাপাড়ায় আসছিলো। বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শিক্ষক রুহুল আমিন মোটর সাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে। কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি