1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলেদুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

বাউফলেদুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০৪ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে নিজাম উদ্দিন (৫০) নামের এক শ্রমিকের গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।  রবিবার (৪ মে) গভীর রাতে কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন পেশায় একজন অটোরিক্সা চালক। নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।

  কোনমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় ২টি গরু, ২টি খাসি ছাগলসহ অর্ধশতাধিক হাঁস মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার মুখমন্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায় তার। পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে কয়েকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, “কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি