1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস-গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৫মে সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল-হোরগাঁও সড়কে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা অংশ নেয়। মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।

সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। পথচারী পারাপার হয়। আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়কে আসাযাওয়া করে।

জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। তাছাড়া প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস আসাযাওয়া করছে সাধারণ মানুষ। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি