1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইলেকট্রনিক শকে মাছ শিকার: চৌহালীতে ৬ জেলেকে জরিমানা - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

ইলেকট্রনিক শকে মাছ শিকার: চৌহালীতে ৬ জেলেকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬০৬ Time View

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইলেকট্রনিক শক ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযানে নিষিদ্ধ ১৫ সেট চায়না দুয়ারী জাল, ২০ হাজার মিটার মশারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৫ কেজি মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-

১. মো. উজ্জল (জোতপাড়া)

২. বাবু মিয়া (খাষকাউলিয়া)

৩. নুর ইসলাম (শাহজানী)

৪. মালেক (শাহজানী)

৫. রউফ (শাহজানী, নাগরপুর)

৬. রিপন মিয়া (খাষকাউলিয়া)

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “কারেন্ট শক দিয়ে যারা মাছ শিকার করেন তারা দেশের শত্রু। মৎস্যসম্পদ রক্ষায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম, এবং চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আনসার ও বিডিপি সদস্যরা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি