1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত "শ্রমিক শ্রেণীর জীবনমান উন্নয়ন ও মজুরী শীর্ষক " সেমিনার অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় সাফল্য: মাঝরাতে ধরা পড়ল গাঁজার বিশাল চালান রাজশাহীর তানোরে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ আটক-৫ প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র

শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত “শ্রমিক শ্রেণীর জীবনমান উন্নয়ন ও মজুরী শীর্ষক ” সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৪৮ Time View
নিজস্ব সংবাদদাতা: শ্রমিক শ্রেণীর রাষ্ট্র নির্মাণই আমাদের প্রতিশ্রুতি  এ শ্লোগানে শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত  বর্তমান সময়ের প্রেক্ষিতে “শ্রমিক শ্রেণীর জীবনমান উন্নয়ন ও মজুরী শীর্ষক ” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৯ মে) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর ও পাঠাগারের এ্যাক্সপেরিমেন্টাল হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শ্রমিক জাগরণ মঞ্চ’র সদস্য ফারুক আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক জাগরণ মঞ্চ’র কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক।
কবি কাজী আনিসুল হক হীরা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় কারিগরী ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনেরর নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হাসান ঈমাম সম্রাট, নিউজ ব্যাংক টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক আল মামুন খাঁন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্কেনডেক্স আন্দোলনের সভাপতি মোঃ শামীম, নারায়ণগঞ্জ ক্লাব শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলাল, আকিজ তাকাফুল লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আল মাসুম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এসময় শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক বলেন- শ্রমিক শ্রেনীর রাষ্ট্র মানে বৈষম্যহীন রাষ্ট্র, সাম্যবাদী রাষ্ট্র।  তিনি শ্রমিকদের জাতীয় নিরাপত্তা এবং আইএলও কনভেনশন অনুযায়ী সকল অধিকারের নিশ্চয়তা চান। শ্রমিক অধিকার না পেলে রাষ্ট্র ফ্যাসিবাদী অক্টোপাসিয় হতে বাধ্য।
শ্রমিকদের সন্মানে কবিতা পাঠ করেন- কবি নোমান আল কাদেরী, কবি মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল, কবি এস. এ. বিপ্লব, আবৃত্তি শিল্পী ঈশিতা দাস। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন- কন্ঠ শিল্পী রিয়া খান।
শ্রমিক জাগরণ মঞ্চ’র সদস্য রাজিয়া সুলতানা ও সবুজ শেখ’র সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য, পেশাজীবী শ্রমিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি