1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৫ Time View

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বীরখুপী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগবণ্টন নিয়েই ভাইয়ে ভাইয়ে বিরোধ। তাই সময়ে অসময়ে বাকযুদ্ধে লিপ্ত থাকে। উপজেলার সাধারচর ইউনিয়নের বীরখুপী গ্রামে মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, আমার পিতার মৃত্যুর পর বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগবণ্টন করতে গেলে আমার বড় ভাই মোঃ রুস্তম আলী ভূঁইয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়।

আমাকে যেখানে যে জমি দিয়েছে সেই জমি নিয়েছি কোন আপত্তি করি নাই। উনার কাছে জমি বিক্রি করেছি, উনি জমিতে ভোগদখলে থেকে আমার পরিবারের সদস্যদের নামে কোর্টে মামলা দিয়েছে। এখন আমার নিজের জমিতে কাজ করতে গেলে আমার দুই ভাই রুস্তম আলী ও রহিম আলী বাধা দেন, মারমুখী আচরণ করেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। রুস্তম আলী বাদী হয়ে শিবপুর থানায় আর তার স্ত্রী বেবী বাদী হয়ে নরসিংদী কোর্টে পৃথক দুটি মামলা দিয়েছে। এখানে আমার মেয়ের জামাই কেও আসামি করেছে যা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ।

আমার প্রবাসী ছেলে নাসিম কে ফোন করে হুমকী ধামকী দেয় দেশে আসলে জানমালের ক্ষতি করবে, ভয়ে দেশে আসতে পারছে না। আমি তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই। এ বিষয়ে শিবপুর মডেল থানার (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, রুস্তম আলী বাদী হয়ে শিবপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন ‘আদালতের নির্দেশে আমি অভিযোগটি তদন্ত করছি। তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে সাধারচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নরসিংদীর আদালতে রুস্তম আলীর স্ত্রী বেবী বেগম বাদী হয়ে জমি সংক্রান্ত মামলা দিয়েছে।

আমি মামলাটি তদন্ত করেছি। তদন্তের প্রতিবেদন আদালতে প্রেরন করবো। এলাকার বাদল খান ও খোরশেদ খান জানান, রুস্তম আলী ও রহিম আলী এবং এলাকার কিরণ খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আলী কে বাড়ির ভিটায় জায়গাটা দেওয়া হয়েছে। আমরা ওই সালিশ দরবারে উপস্থিত ছিলাম। এখন মোহাম্মদ আলী ওই জমিতে গেলে বাধা দেন, মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন রুস্তম আলী। কিছু দিন পরপর মত পাল্টায় তারা। জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বারবার শালিস দরবার করার পরও ব্যর্থ হয়েছি। গত ৭ মে, এবিষয়ে রুস্তম আলী ভূইয়ার বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি, পরে মুঠোফোনে জানান, মোহাম্মদ আলীর মেয়ের জামাই আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিল তাই আমিও দিয়েছি। আমার ভাই মোহাম্মদ আলী আমার নিকট জমি বিক্রি করে জমি দখল দিচ্ছে না। সেজন্য আমার স্ত্রী কোর্টে মামলা করছে তাদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি