1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

কলাপাড়ায় বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে গ্রীন লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাগর মহিপুর থানার মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সে তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি