1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিকেএমইএ এর নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

বিকেএমইএ এর নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৩ Time View

নিজস্ব সংবাদদাতা: নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাচনে ৩৫টি পরিচালক পদে সবগুলোতেই মোহাম্মদ হাতেম’র নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

শনিবার (১০ মে) রাত আটটায় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ এর নিজস্ব ভবনে ও-ই সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

উক্ত নির্বাচনে ৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ টি ভোট ব্যালট বাক্সে জমা পড়েছে। এর মধ্যে কার্যকর হয়েছে ৪০৮ ভোট এবং বাতিল হয়েছে ২৩ ভোট। দীর্ঘ এক যুগ পর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১২ সালে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন হয়েছিলো।

এর আগে শনিবার (১০ মে) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত ২ বছর মেয়াদে এ-ই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার বাংলামোটর এবং নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ এর নিজস্ব ভবনের ২টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেন। ২টি কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ৭৫ শতাংশ।

বিকেএমইএ এর নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মোহাম্মদ হাতেম’র নেতৃত্বাধিন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরবর্তীতে বিকেএমইএ এর সভাপতি, নির্বাহী সভাপতি এবং ৭জন সহ-সভাপতি সহ ৯জন পরিচালক নির্বাচিত করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স এর প্রধান মোহাম্মদ হাতেম।

ফলাফল ঘোষণা শেষে মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন- দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। সকল গার্মেন্টস মালিকরা সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছেন। আমরা সকলে এ-ই সুন্দর পরিবেশটা উপভোগ করেছি। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর বিকেএমইএ এর জন্ম হয়। তখন থেকেই আমি এ-ই প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই প্রতিদান সকল সদস্যরা আজ আমাকে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি