1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি'র) কমিটি গঠন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৭৯ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’) পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড  কমিটি গঠন করা হয়েছে। ১৬ মে শুক্রবার সন্ধায় স্থানীয় মাদ্রাসার মাঠে কমিটি গঠন কল্পে এক সভা ওমর  ফারুকের সভাপতিত্বে।মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।  সভায়  প্রধান অতিথি ছিলেন পটিয়া  পৌরসভা  এলডিপি’র যুগ্ম আহবায়ক ও  সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, প্রধান বক্তা ছিলেন পটিয়া  পৌরসভা  এলডিপি’র সদস্য সচিব মজিবুর রহমান।  বক্তব্য রাখেন মৌলনা মনির, আবদুল কাদের, সাইফুল ইসলাম, সিরাজুল হক আমেরী, ছিদ্দিক আহমদ, জামাল, করিম,আকবর, সাহেদ,হোসেন, মহিউদ্দিন, ছবুর আবছার, ছাএনেতা রাকিব চৌধুরী, ছাএনেতা শাওন, নিয়াজ উদ্দিন প্রমুখ। 

সভায় শেষে ওমর ফারুক সভাপতি, মোহাম্মদ নুরুল আলম ইন্সুইরেন্স কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  সভা প্রধান অতিথি’র বক্তব্যে গাজী আমির হোসেন বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সারা বাংলাদেশ শক্তি শালী হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১২ পটিয়া আসেনর সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এম. এ ইয়াকুব আলী কে ছাতা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রধান বক্তা মুজিবুর রহমান বলেন, এলডিপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম গত রমজান মাসে জনসম্মুখে ঘোষণা দেন পটিয়া আসেনর এমপি প্রার্থী দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি শিল্পপতি এম এ ইয়াকুব আলী। আগামী সংসদ নির্বাচনে এলডিপি’র প্রার্থী ইয়াকুব আলী কে বিজয়ী করতে নেতা কর্মীদের এখন থেকে মাঠে ময়দানে দলকে সুসংগঠিত করার আহবান জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি