1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪২১ Time View

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৩ মে আন্তর্জাতিক র‍্যাপিড স্কুল চেস টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।

আর্কষণীয় ক্রেস্ট, মেডেল ও সাটিফিকেটসহ ৬০ হাজার টাকার অর্থ পুরস্কারের এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২১মে এর মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম অন্তভুক্ত করার জন্য বলা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫টি পুরস্কার থাকছে।

নাম এন্ট্রি করার জন্য হটলাইন (01724921164) নম্বর রাখা হয়েছে। এ নম্বরেই বিকাশ কিংবা নগদে এন্ট্রি ফি দেওয়া যাবে। নারায়ণগঞ্জের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এন্ট্রি ফি ৩১০ টাকা, নারায়ণগঞ্জের বাইরের স্কুলের ক্ষেত্রে অঙ্কটা ৫১০ টাকা। এন্ট্রি করার পর হটলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে অংশগ্রহণকারীর পূর্ণ নাম, জন্মতারিখ, খেলোয়াড় আইডি (যদি থাকে), স্কুলের নাম এবং মোবাইল নম্বর দিতে হবে।

হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় ২৩ মে সকাল ১০টা থেকে টুর্নামেন্টের খেলা আই ই টি স্কুল (হাজীগঞ্জ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মর্তুজা শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি