1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জে কাজী নজরুল ইসলাম'র জন্মবার্ষিকী ও নজরুল স্মৃতি সংসদ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

না’গঞ্জে কাজী নজরুল ইসলাম’র জন্মবার্ষিকী ও নজরুল স্মৃতি সংসদ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০৭ Time View
নিজস্ব সংবাদদাতা: জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর উদ্যোগে নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৬তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা, নজরুল পদক ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নজরুল গবেষক ও বর্তমান সময়ের নজরুল’র হাফেজ মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নজরুল গবেষক, প্রাবন্ধিক ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব কবি আসাদ কাজল, নাট্যকার ও লেখক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন নলুয়া, বিশিষ্ট আইনজীবী ও সংগঠক এড. মহিউদ্দিন আহমেদ শাহীন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর সহ-সভাপতি, কবি ও সম্পাদক রুহুল আমিন বাবুল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- কবি ও নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র উপর এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কবি আল আশরাফ বিন্ধু, সাংস্কৃতিক ব্যক্তি এস. এ. শামীম, কবি নজরুল ইসলাম মিশা, কবি কামাল সিদ্দিকী, মোঃ শাহ আলম, মোঃ পারভেজ চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, কবি মোঃ শফিকুল ইসলাম আরজু।
কবি নজরুল’র কবিতা পাঠ করেন- কবি লুৎফা জালাল, এস. এ. বিপ্লব, শাইমুন আহমেদ, মতিউর রহমান ফারুক, জয়নাল আবেদীন জয়, মামুন বাবুল, মোঃ খাইরুল ইসলাম, মৃত্যুজয় দত্ত, পারভীন আক্তার, খান মাহমুদ। কবি নজরুল এর গান পরিবেশন করেন শাকিবুল হাসান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর পক্ষ থেকে এবার নজরুল পদক ২০২৫ প্রদান করা হয় বিশিষ্ট নজরুল গবেষক ও বর্তমান সময়ের নজরুল’র হাফেজ মোহাম্মদ জাকীর হোসেনকে।
আলোচনা সভা ও বর্ষ পূর্তি উৎসবে এসময় উপস্থিত ছিলেন- অনেক কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি, নজরুল প্রেমী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি