1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে ভূমি মেলার উদ্বোধন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

বাউফলে ভূমি মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৬০ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ভূমি মেলা-২০২৫ জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ মে) বাউফল উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জটিলতা কাজ করে। আর এই সুযোগটা নেয় ভূমি অফিসের অসাধু গোষ্ঠীরা।

অথচ ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ায় সহজেই সেবা নিতে পারেন সাধারণ মানুষ। তাই সবার এ বিষয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো.জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, দৈনিক জনকণ্ঠের বরিশাল বিভাগীয় উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা ও ভোরের পাতার উপজেলা প্রতিনিধি মো.অহিদুজ্জামান ডিউকসহ অন্যরা।

আলোচনা সভা শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। এ সময় উপজেলা ভূমি অফিস থেকে র্যালি বের করে ভূমি চত্বরে এসে শেষ হয়। এছাড়া শিক্ষার্থীদের ভূমি নিয়ে সাধারণ জ্ঞানবৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। পরে ১০ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি