1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩২ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এমন প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ মঙ্গলবার সকাল দশটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।

প্রথম রাউন্ডে ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল রাউন্ডে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলের দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করে একই স্কুলের শিক্ষার্থী সালসাবিল রাইয়ান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. রবিউল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা এএকাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুল খালেক, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত এবং কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি