1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজর ২ শিক্ষার্থীকে কুপিয়ে আহত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজর ২ শিক্ষার্থীকে কুপিয়ে আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৫ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ২ জন শিক্ষার্থী  মোঃ জহিরুল ইসলাম(১৮)ও মোঃ সাব্বির হোসেনকে(১৮) ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। আজ সোমবার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কলেজের ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছিল বহিরাগত  বখাটে ছেলে তাবজিল(২০) ও হানিফ(২০)। এতে বাধা দেয় ওই কলেজের শিক্ষার্থী জহিরুল ও সাব্বির। এ নিয়ে গত রোববার কলেজে উভয়ের মধ্যে তর্কাতর্কি  ঘটনা ঘটে। আজ(সোমবার) সকালে কলেজে মহান বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন সময় কলেজ মাঠে তাবজিল ও হানিফসহ ১০/১২ জনের একটি দল কলেজে প্রবেশ করে পিছনের ঘটনাকে কেন্দ্র করে জহিরুল ও সাব্বিরের উপর অতির্কিতভাবে হামলা চালায়। এ সময় পিছন দিক থেকে ছুরিকাঘাত করে তাদেরকে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, বিষয়টি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রতীক কুমার কুন্ডু মহোদয়কে জানিয়েছি। এ ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন বলেন, হামলার কথা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি