1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরায় ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

মাগুরায় ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৪ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে একটি বাসকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় অন্য আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে মোটরসাইকেলের। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) রোববার (১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদরের হাজীপুর ইউনিয়নের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা (২০), লাল মিয়ার ছেলে রবিন (১৯) ও শালিখা উপজেলার গজদুর্বা এলাকার রিজাউল ইসলামের ছেলে জিসান মোল্লা (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে বিকেল সোয়া ৫টার দিকে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি