1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তালতলীর আন্ধারমানিক নদীতে ১০ কেজির কোরাল! - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

তালতলীর আন্ধারমানিক নদীতে ১০ কেজির কোরাল!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২৯ Time View

তালতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীর আন্ধারমানিক নদীতে ধরা পড়েছে বিশাল এক কোরাল মাছ। ওজনে যা ১০ কেজি ৫০০ গ্রাম! বড়শিতে নয়—এটি ধরা পড়ে স্থানীয় এক জেলের জালে।

জানা যায়, বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়া মঙ্গলবার (৩ জুন) রাতে আন্ধারমানিক নদীতে মাছ ধরতে জাল ফেলেন। পরদিন বুধবার (৪ জুন) সকাল ১১টার দিকে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান জালে আটকে আছে এক বিশালাকৃতির কোরাল মাছ।

রুবেল মাছটি স্থানীয় তালতলী বাজারে নিয়ে আসেন এবং ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে। পরে আলমগীর হোসেন মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন,সরকার সময়োপযোগী নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল ব্যবহার নিয়ন্ত্রণের ফলে নদ-নদীতে মাছের প্রাচুর্য বেড়েছে। বড় আকারের এই কোরাল ধরা পড়া সেই ইতিবাচক ফলাফলেরই একটি উদাহরণ।

স্থানীয়রা বলছেন, আন্ধারমানিক নদীতে এত বড় কোরাল মাছ সচরাচর দেখা যায় না। মাছটি বাজারে আনা মাত্রই উৎসুক মানুষের ভিড় জমে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি