1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফতুল্লা জলাবদ্ধতা সহ রাস্তাঘাটের সমস্যা সমাধানে ডিসি ইউএনওর কাছে জামায়াতের আবেদন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

ফতুল্লা জলাবদ্ধতা সহ রাস্তাঘাটের সমস্যা সমাধানে ডিসি ইউএনওর কাছে জামায়াতের আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৭৭ Time View
নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও রাস্তা ঘাটের সমস্যা সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আবেদন করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাৎ করে এই আবেদন করেন।
এসময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও রাস্তা ঘাটের উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্বলিত একটি আবেদন জমা দেয়া হয়। একই সাথে ডুকুমেন্ট আকারে ভিডিও ফুটেজ সহ দেয়া হয়। একই সাথে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ফতুল্লার এলাকার মানুষজন সবসময় জলাবদ্ধ থাকে।
এ বিষয়ে আমরা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অভিসারের দৃষ্টি আকর্ষণ করেছি। পরবর্তীতে এলজিআরডি দপ্তরেও যাবো। পাশাপাশি আমরা ফতুল্লা এলাকার বেশ কয়েকটি শ্রমজীবী মানুষের জন্য ভ্যানের ব্যবস্থা করেছি। বর্ষা মৌসুমে এটা চলবে। আমরা খাল পরিস্কার কাজও শুরু করবো। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা অতি শ্রীঘ্রই খাল খনন কাজ শুরু করবো। এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও প্রচার মিডিয়ার দায়িত্বশীল হাফেজ আবদুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি