1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২১৮ Time View

মোঃ সাইফুল ইসলাম:গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তের হামলায় ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের ছড়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (৬ জুন) রাতে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (খানাবাড়ি) গ্রামের ছড়ার বিলে যান বিএনপি নেতা ইলিয়াস। এসময় ইলিয়াসকে একা দেখতে পেয়ে দেশীয় অস্ত্রসহ ৪/৫ জন দুর্বৃত্ত হামলা চালায়।  ইলিয়াসের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার আরও অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেলে তিনি মারা যান। ‎সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি