1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চুনারুঘাটে খোয়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

চুনারুঘাটে খোয়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৬৫ Time View

মোঃ হাবিবুর রহমান দীপু- চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুরিয়া এলাকায় খোয়াই নদীর ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

উদ্ধার হওয়া ছাত্রের নাম সিয়াম আহমেদ (১৫), সে চুনারুঘাট পৌরসভার বরাইল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নদীর পাশে ঝোপের মধ্যে সিয়ামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে উদ্ধার করেন। পরবর্তীতে তার শ্বাস-প্রশ্বাস চলমান দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসা শেষে রাতেই কিছুটা সুস্থ হলে সিয়ামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কীভাবে এবং কেন সে এমন অবস্থায় সেখানে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সিয়াম জানিয়েছে, সে কাউকে চিনতে পারেনি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি অপহরণ, নির্যাতন না অন্য কিছু—তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি