1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

রূপগঞ্জে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রূপগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার উপজেলার বরপা এলাকার হাজী নুর উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান মনির।

হাফেজ মাওলানা মোহাম্মদ মান্নান ও মাওলানা রুকনুজ্জামানের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ মামুন। যুগ্ম আহ্বায় মোঃ আব্দুল মতিন ভূঁইয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক,

হাফেজ নাসির উদ্দিন, তারাবো পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল, তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আকবরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ওলামা দলের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি