1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক ফোরামের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মৌসুমী ফল উৎসব ২০২৫”। মঙ্গলবার( ২৪ জুন ) বিকালে রুপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে অংশগ্রহণ করেন রূপগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা।

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। রূপগঞ্জ সাংবাদিক ফোরাম টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে ‘মৌসুমি ফল উৎসবের আয়োজন করে।

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। উৎসবে আম,জাম, লিচু, কাঁঠালসহ নানা মৌসুমী ফলের আপ্যায়নের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

রুপগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নিউজের সাংবাদিক সালাউদ্দিন জসিম, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন এবং সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও)সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সাংবাদিকদের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা থাকবে।আমরা শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ নই, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনে বিশ্বাসী । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মধ্যে ফলভোজের আয়োজন করা হয়, যেখানে সবাই মিলেমিশে উপভোগ করেন বিভিন্ন জাতের রসাল মৌসুমী ফল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি