1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

রূপগঞ্জে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৭৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। গতকাল ২৬ জুন সকাল ৮ টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়।

পরিক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরিক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এ রকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছে ও পরিক্ষা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে পরিক্ষার্থীরা। এ বিনামূল্যে এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।

সরকারি মুড়াপাড়া কলেজের পরিক্ষার্থীরা জানান,
এবারের মতো পূর্বে কেউ আমাদের কলেজের পরিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেনি। এবছর আমাদের কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আমাদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস দিয়েছেন।

এ বাস পেয়ে আমরা অনেক খুশি। বাস পাওয়ার কারণে আমরা সঠিক সময়ে পরিক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে পারবো এবং আমরা নিশ্চিন্তে পরিক্ষা দিতে পারবো। আমরা চাই এরকম ভাবে সবসময় যেন এ কলেজ থেকে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা গোলাম ফারুক খোকনকে ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেন,

সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের একটি সমস্যা ছিলো। পরিক্ষার্থীদের এ সমস্যাটি সমাধানের জন্য আমরা জিয়া মেমোরেবল পক্ষ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। পরিক্ষার্থীরা যাতে করে সঠিক সময়ে পরিক্ষার হলে পৌছাতে পারে। এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি