1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, কয়েক ঘণ্টা পর উদ্ধার - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

রূপগঞ্জে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, কয়েক ঘণ্টা পর উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ জানান, “২০১৮ সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল একদল সন্ত্রাসী। গতকাল দুপুর আড়াইটার দিকে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং চারজন অপহরণকারীকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলাও হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি