1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৬ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০)নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুলাই মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত সানাউল্লাহ জাঙ্গীর গ্রামের মোকারম হোসেনের ছেলে। পুলিশ জানায়, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী মুকুল হোসেনের সঙ্গে সানাউল্লাহদের জমিসংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতা ছিলো। এরইমধ্যে মুকুল হোসেনের স্ত্রী শাহিমা আক্তারের সাথে নিহত সানাউলল্লাহর পরকীয়ার সম্পর্ক হয়। এই বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। একটা সময় পারিবারিক চাপে শাহিমা আক্তার এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসে।

একপর্যায়ে এ বিষয়ে রূপগঞ্জ থানায় সানাউল্লাহর নামে শাহিমা আক্তার অভিযোগ করে। গত জানুয়ারি মাসে এই বিষয় নিয়ে থানায় আয়োজিত সালিসে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু সানাউল্লাহ মাদকাসক্ত এবং বেপরোয়া হওয়ায় শাহিমা আক্তারকে প্রায়ই উক্ত্যাক্ত করে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহকে ছুরিকাঘাত করে মুকুল হোসেন। পরে সানাউল্লাহকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

.এ ব্যাপারে নিহত সানাউল্লাহর ভাই রাসেল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানাউলল্লাহর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি