1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মোহাম্মদ আলীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ। গতকাল (১৮ ডিসেম্বর) পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আলীর ভাগিনা মো. সেকান্দর আলী। এসময় মোহাম্মদ আলী স্ত্রী ও দুই কন্যাসহ পরিবারের প্রায় ৭ জন সদস্য উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সেকান্দর আলী জানান, মোহাম্মদ আলীর চাচাতো ভাই নুরুল ইসলামের সাথে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৫ নভেম্বর পটিয়া ষ্টেশন রোডস্থ সাবেত্রী হোটেল এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এঘটনায় মোহাম্মদ আলীর ভাতিজা মো. জালাল উদ্দিন চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিছ মামলা দায়ের করেন। এরপ্রেক্ষিতে আদালত পটিয়া থানা ও সহকারী কমিশনার ভূমিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে প্রতিপক্ষের লোকজন এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর পরিবারের ৭ জনের বিরুদ্ধে একটি মিথ্যা চাদাবাঁজি মামলা দায়ের করেন। এছাড়া বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। মিথ্যা ও হয়ারনি মূলক এ মামলার সঠিক তদন্ত চান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কামরুন নাহার, সমিহা আলী, নেহা আলী, মো. গোলাম আজিম, মো. সেকান্দর আলী, মো. জালাল উদ্দিন ও মোহাম্মদুল হক। এ ব্যপারে নুরুল ইসলাম জানান, পটিয়া ষ্টেশন রোডে সাবিত্রী হোটেল দোকানটি নির্মান করে প্রায় ৫০ বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে। ভাড়াটিয়া আমাদের ভাড়া দিয়ে আসছে। মো. আলী পরিবারের পক্ষে ৮ শতক জায়গা বিক্রয় করার পর অবশিষ্ট অংশ পটিয়া থানার হাটে অধিগ্রহন হয়ে যায়। বর্তমানে সেখানে মো. আলী পরিবারের কোন জায়গা নেই, অহেতুক টাকা দাবিসহ বিভিন্ন গন্ডগোল করছে। যার কারনে আমরা মামলা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি