1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল আইচ সহ আটক -৪ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল আইচ সহ আটক -৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮৮ Time View

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ চার  যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর।বৃহস্পতিবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও ভয়ংকর মাদক ক্রিস্টাল আইচ সহ চার যুবককে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা।

আটককৃতরা হলো রাসেল মল্লিক (৩২) পিতা মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০) পিতা: নুরুল হক, রাকিব (২৯) মেহেদী হাসান (২৫) এরা প্রত্যেকেই মহিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটা একটি আবাসিক হোটেলের বয় হিসাবে কাজ করছে। তাদের মহিপুর থানা হেফাজতের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ বলেন, বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদক সাপ্লাই করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি