1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যে দল যাই বলুক না কেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

যে দল যাই বলুক না কেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫৪ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যে দল যাই বলুক না কেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে কোনো সন্দেহ পোষণের অবকাশ নেই।

শনিবার (৫জুলাই) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনকালে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।

মডেল মসজিদ নির্মাণের বিষয়ে এ সময় তিনি বলেন, প্রায় বিশ কোটি টাকা ব‍্যয়ে ৪৩ শতক জায়গার ওপর চার তলাবিশিষ্ট জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি কেন্দ্রটি নির্মিত হবে। এটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইসলামি স্থাপনা। এই মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি হবে পাহাড়ে অসাম্প্রদায়িক চেতনার একটি নিদর্শন।

তিনি আরও বলেন, এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে হেফজখানা, লাইব্রেরিসহ ইসলামি সাংস্কৃতিক চর্চার বিভিন্ন সুযোগ থাকবে।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি