1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩৬ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার(০৮ জুলাই) রাতে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। গত ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ডেলিগেটসদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে স্নেহাংসু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক পদে মজিবর রহমান টোটন নির্বাচিত হওয়ায় তাদের আগমনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, মো.দেলোয়ার হোসেন খান নান্নু, বশির আহম্মেদ মৃধা, মো. মনিরুল ইসলাম লিটন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজসহ পটুয়াখালী জেলা বিএনপি এবং কলাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং তারেক আমান সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি