1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় আসামী আকাশ গ্রেফতার - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় আসামী আকাশ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ Time View

 নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় মোহাম্মদ আকাশ ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আকাশ মুন্সিগঞ্জে থানায় বকুলতলা প্রাইমারি স্কুলের নিকটে ওমর মিয়ার ছেলে। বর্তমানে ফতুল্লার কাশিপুরে বসবাস করে আসছিল সে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ ১১টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সদর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নাসির আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকান্ডের ব্যাপারে সে জবানবন্দি দিয়েছে, যা পূর্বে অপর আসামি অনিকের জবানবন্দির সাথে মিল পাওয়া গেছে। জবানবন্দির পর আকাশকে হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। শিক্ষার্থী সীমান্ত হত্যাকান্ডে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ্রর আগে, ১২ ডিসেম্বর ভোরে দেওভোগে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা ওয়াজেদ সীমান্ত ছুরিকাঘাতে আহত করে ছিনতাইকারীরা। গুরুতর আহত সীমান্তকে প্রথমে স্থানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ ডিসেম্বর রাতে সীমান্তের মৃত্যু হয়। পরে তার বাবা হাজী মো. আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি