1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২১৪ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়কে নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তি ও তথ্যভিত্তিক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ও ১২ জুলাই কুয়াকাটার একটি আবাসিক হোটেল প্রিন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে অস্ট্রেলিয়ান এলামনাই অ্যাসোসিয়েশন। এতে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশবান্ধব কৃষি, উন্নত চাষাবাদ, টেকসই প্রযুক্তি ব্যবহার এবং তথ্য-প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বিভিন্ন ফলের চারা, সবজির বীজ ও কৃষি উপকরণ অংশগ্রহণকারীদের বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের (খামারবাড়ি, ঢাকা) পরিচালক ড. মো. মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই মুন্সিগঞ্জের পিএসও ড. মোঃ খোরশেদ আলম এবং টাঙ্গাইলের এসএসও কাকলী রায়।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন বিএআরআই, পটুয়াখালীর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উপকূলীয় ও আদিবাসী জনগোষ্ঠীকে টেকসই কৃষি ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি