1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‍্যাবের বিশেষ অভিযানে দশটি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম আটক - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

র‍্যাবের বিশেষ অভিযানে দশটি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিবেদক: একাধিক হত্যা মামলা, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধাদান, ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও দশটি মামলার আসামী রেজাউল করিম’কে কক্সবাজার চকরিয়া থানাধীন সওদাগর ঘোনা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার চকরিয়া থানাধীন চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকার ২/৩ জন হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী তাদের নিজ বাড়ীতে অবস্থান করছে।

উক্ত তথ্যানুযায়ী গত ২১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল চকরিয়া থানাধীন সওদাগর ঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী রেজাউল করিম’কে ৪ টি স্মার্ট ফোন ও নগদ ১৯,৯০০/-(উনিশ হাজার নয়শত) টাকা সহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী নেজাম উদ্দিন ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য এবং তাদের গ্রুপের ৮/১০ সদস্য রয়েছে।

এরা প্রায় সময়ই বিভিন্ন চিংড়ি ঘের এবং লবণ এর মাঠে ডাকাতি করে থাকে। ধৃত আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় ২ টি হত্যা মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত মোঃ রেজাউল করিম (২৯), পিতা-মৃত সামছুল আলম, সাং-পূর্ব সওদাঘর ঘোনা, ৫নং ওয়ার্ড, চিরিঙ্গা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি