1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৫ই আগষ্ট পটিয়ায় বিজয় মিছিল হবে সর্বকালের বৃহত্তর মিছিল-ইদ্রিস মিয়া - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

৫ই আগষ্ট পটিয়ায় বিজয় মিছিল হবে সর্বকালের বৃহত্তর মিছিল-ইদ্রিস মিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৩ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- বিএনপির কেন্দ্র ঘোষিত আগামী ৫ আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষ্যে  (২৮ জুলাই সোমবার) বিকেলে পটিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনে যৌথ মতবিনিময় সভা বায়তুল শরফ মিলনায়তনে জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির  সভাপতিত্বে সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ  ইদ্রিস মিয়া।প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আগামী ৫ আগস্টের ‘বিজয় মিছিল একটি ইতিহাস গড়া মুহূর্ত হয়ে থাকবে।

এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায়বিচার, ভোটাধিকার ও স্বাধীন মত প্রকাশের অধিকার পুনরুদ্ধারের জাতীয় আন্দোলনের অংশ। তিনি আরোও বলেন,আমাদের অভিভাবক  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশনায় জুলাই মাসের গৌরবময় স্মৃতিকে ধারণ করে দেশের প্রতিটি উপজেলায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা সকলেই দোয়া করা হবে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের দলের শৃঙ্খলা, সাহসিকতা ও ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করতে হবে, এই আন্দোলন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে,উক্ত বিজয় মিছিল হবে স্বরণকালের সর্ব শ্রেষ্ট মিছিল, এতে আনুমানিক ২০ হাজার মানুষের লোক সমাগম হবে বলে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া জানিয়েছেন।

 মতবিনিময় সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার উদ্দিন চেয়ারম্যান, জেলার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী,   এসএম সুমন, একে এম জসিম উদ্দিন, আবু জাফর চৌধুরী, মফজল চেয়ারম্যান, জয়নাল আবেদীন, জিল্লুর রহমান, মনির আহমদ সেলিম, শামসু আনোয়ার খান,  শহিদুল ইসলাম সাজ্জাদ, আবুল কালাম, আবুল বশর, এডভোকেট ফোরকান,  আবুল কাসেম,  রবিউল হোসেন বাদশা,  নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হারুনুর রশিদ চৌধুরী,  আব্দুল মোতালেব মনু মেম্বার, শাহ আলম চৌধুরী,  আলমগীর মেম্বার,  সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, সিরাজ সও, নাজমুল হোসেন,  এম এ রুবেল, মো. রফিক, জাগির মেম্বার, সোহেল (সও:), আব্দুল মাবুদ, শাহ আলম চৌধুরী, নুরুল আলম, আবুল হাশেম, শাহজান  সাজু, লিটন চৌধুরী, সাজ্জাদ, কুতুব উদ্দিন আজিম, আলী আসকর আকবরী, আলম ফকির, শেখ জাহাঙ্গীর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।সভায় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি