1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরায় ২ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

মাগুরায় ২ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মহম্মদপুর উপজেলার মহম্মদপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। আজ বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স মোল্লা স্টোর  নামক মুদিদোকান প্রতিষ্ঠানে তদারকিতে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের হালনাগাদ মুল্যতালিকা প্রদর্শন না করা,

ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব এনামুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ফার্মেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স রাজু ফার্মা নামক ফার্মেসি তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসির র্যাক থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।  মেয়াদ উত্তীর্ণ ঔষধ র্যাকে সংরক্ষণ করে বিক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে মালিক সৈয়দ আব্দুল্লাহ ফারুককে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী  বিভিন্ন অপরাধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং বাজার কমিটির মাধ্যমে সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম, মহম্মদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি