1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ায় ৫ আগষ্ট বিজয় মিছিল সফল করতে বিএনপির ব্যাপক প্রস্তুতি - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে এক মাদক সেবনকারীকে আটক করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন না’গঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময় না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ায় ৫ আগষ্ট বিজয় মিছিল সফল করতে বিএনপির ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৭ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগষ্ট বিজয় মিছিল সফল করার লক্ষ্যে পটিয়া পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনে প্রস্তুতি সভা ৩০ আগষ্ট বুধবার বিকেলে ইন্দ্রপুল বায়তুলশরফ মিলনায়তন জেলা বিএনপির সদস্য সাবেক কমিশনার মোহাম্মদ ইব্রাহিমের  সভাপতিত্বে, পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম  দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব মোহাম্মদ  ইদ্রিস মিয়া। ৫ আগষ্ট বিজয় মিছিল সফল করতে দফা দফায় পটিয়া বিএনপি অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা প্রস্তুতি সভা করছে।

মুলত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়া বাইপাস সড়ক ইন্দ্রপুল এলাকা থেকে স্বরণকালের সর্ববৃহৎ বিজয় মিছিল হবে। এতে আনুমানিক ১৫/২০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে জানান ইদ্রিস মিয়া।  এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায়  প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ  ইদ্রিস মিয়া বলেন, আগামী ৫ আগষ্ট হবে পটিয়া বিশাল বিজয় মিছিল, গনতন্ত্র পুর্নউদ্ধার দেশের  জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিজয় মিছিলের মাধ্যমে নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেবে বিএনপি নেতা কর্মীরা। তিনি বলেন, একটি দুষ্ট চক্র বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে।

এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, চক্রটি রাউজানের মতন পরিস্থিতি সৃষ্টি করতে চাই, কোন অবস্থাতে রাউজানে পরিস্থিতি সৃষ্টি হবে না পটিয়ায়। দলের নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ ধৈর্য, সহ্য করে  বিজয় মিছিল সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ জুলাই- আগষ্ট  আন্দোলন হয়েছে,  বিএনপি জনগণের দল, জনগণের স্বার্থে বিএনপি কাজ করবে, কোন চাঁদাজ,টেন্ডার বাজদের স্থান বিএনপিতে হবে না।  বিএনপি জনগণের সেবায় নিয়োজিত থাকবে। তিনি আগামী সংসদ নির্বাচনে তারেক জিয়াকে ক্ষমতাই আনতে ধানের শীষ প্রতীকে ভোঠ দিয়ে বিজয়ী করার আহবান জানান।

 এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  দক্ষিণ জেলা  বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, সাবেক পৌর ছাএদলের সভাপতি সাবেক ও  কমিশনার আমির হোসেন, পৌর বিএনপি নেতা ফরিদ আহমদ, জাফরুল  ইসলাম, মোহাম্মদ হারুন চৌধুরী,ফরিদ উদ্দীন আহমদ,  জয়নাল আবেদীন (আঙ্গুর)নাছির উদ্দীন, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি   আবদুক বারেক নাজিম উদ্দিন,মোহাম্মদ শফি, শহিদুল ইসলাম পলাশ, সাইফুদ্দিন সোহেল, আমির হোসেন,  জাফর আহমদ,তৈয়বুর রহমান, শফিউল আলম, মোহাম্মদ  শফি, সাইফুদ্দিন সোহেল প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি