1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

শিবপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২২ Time View

শেখ মানিক, নরসিংদী প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’- এর আওতায় নরসিংদীর শিবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন সহকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিগত সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি