1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় বিশাল বিজয় র‍্যালী সমাবেশে ইদ্রিস মিয়া: সকল ষড়যন্ত্র বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে দলের নেতা কর্মীরা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

পটিয়ায় বিশাল বিজয় র‍্যালী সমাবেশে ইদ্রিস মিয়া: সকল ষড়যন্ত্র বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে দলের নেতা কর্মীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৩ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গত বছর ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে ৫ আগষ্ট ২৫ ইং পটিয়া ইন্দ্রপুল বাইপাস চত্বরে এক বিশাল বিজয় র‍্যালী বের করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে। মিছিলটি দুই কিলোমিটার পথ পায়ে হেটে হাজার হাজার বিএনপি নেতা কর্মী নিয়ে ইদ্রিস মিয়া পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বায়তুল শরফ মাঠে আয়োজিত বিজয় র‍্যালী পুর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, পটিয়ায় বিএনপির নেতাকর্মীরা প্রমান করেছে তারা ঐক্যবদ্ধ এক অভিন্ন, যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে তারা একদিন রাজনৈতিকভাবে দেউলিয়া হবে, শুধু সময় অপেক্ষা মাএ। তিনি বলেন,জুলাই আগস্টের-ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো।

কিন্তু তার দোসরেরা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে দেশবিরোধী দেশী বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ধাবিত করতে চায়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এবং গণতন্ত্রকামী সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা সকল অপশক্তিকে পরাজিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, জেলার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলার সদস্য মো: ইব্রাহিম, জাহাঙ্গীর কবির, এস. এম সুমন, মফজল আহমদ চৌধুরী, জমির উদ্দিন, জিল্লুর রহমান, আবু জাফর চৌধুরী, হারুন চৌধুরী, মনির আহমদ সেলিম, একে এম জসিম উদ্দিন,

নাছির উদ্দীন, নুরুল আমিন (মধু), আমির হোসেন, ফারুক চৌধুরী, আকতারুজ্জমান, আবুল কালাম, জসিম উদ্দিন, আবছার উদ্দীন সোহেল, আবুল বশর সও:,সোলাইমান, রবিউল হোসেন বাদশা, বাদল,এডভোকেট ফোরকান, সেলিম মাষ্টার,ফরিদ আহমদ, জিয়াউর রহমান, ইউসুফ রশিদী, নাজিম উদ্দীন, আবুল কাসেম, আবুল হাসেম, সেলিম, নাজমুল, নাজিম, জাগির মেম্বার, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুরহাকিম মেম্বার, রবিউল হোসেন রবি, জমির উদ্দিন, সোহেল সওদাগর,দ্বীন মোহাম্মদ, আবুল হাকিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি