1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফতুল্লা ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ মিছিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

ফতুল্লা ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৪ Time View
চাঁদাবাজি সন্ত্রাস চুরি ডাকাতি মাদকের বিরুদ্ধে ৮ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা ফতুল্লা উত্তর ভূইগড় খোকন মার্কেট এলাকার পঞ্চায়াতে কমিটির উদ্যােগে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত।
প্রতিবাদ সভায় উত্তর ভূইগড় পঞ্চায়াতে কমিটির সেক্রেটারি এড. জাকির হোসাইন হামিদী বলেন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব, চুরি, ডাকাতি এখনো বন্ধ হয়নি। বরং এখন আগের চেয়ে বেড়েছে। আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারিনা। সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকি। কয়েকদিন আগে মসজিদের রড চুরি করে নিয়ে গেছে। আবার অলি গলিতে রাতে ছিচকে চোরদের বেশ আনাগোনা। পুলিশ প্রশাসনের কোন টহল নেই। পুলিশের এমন নিরবতায় এলাকাবাসী হতভম্ব।
এসময় উত্তর ভূইগড় সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা এড. খায়রুল আলম মিন্টু বলেন চুরি, ডাকাতি, সন্ত্রাসী করতে আসলে জনতার হাতে ধরা পরলে কাউকেই আস্ত ফেরত দিবেনা জনগণ। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে সন্ত্রাসীদের জ্বালায়। এসময় তিনি আরো বলেন ফতুল্লা থানা পুলিশ কি করে আমার বোধগম্য নয়। এলাকাবাসী চোর, ডাকাতের জ্বালায় অতিষ্ঠ আর পুলিশের কোন তৎপরতা নেই।
প্রতিবাদ মিছিল ও সভায় আরো উপস্থিত ছিলেন উত্তর ভূইগড় সমাজ কল্যান পরিষদের জয়েন্ট সেক্রেটারি সেলিম ভূইয়া, সদস্য  আমিন মাস্তান, তামিম শিকদার, গোলাম সারোয়ার, সহ স্থানীয় শতাধিক বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি