1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :গত ০৭/০৮/২০২৫খ্রি. রাত্রী ০১.৩০ ঘটিকার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজ প্রা: লি: নামক হিমাগারে ঢুকে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে বেঁধে হিমাগারের পাওয়ার হাউসের মূল্যবান যন্ত্রপাতি ডাকাতেরা নিয়ে যায়। এসময় ডাকতেরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ ও আলমারি ভাংচুর করে নগদ ০৩ লক্ষ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। এই সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং-০২, তারিখ-০৭/০৮/২০২৫খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ডাকাত দল রামদা, শাবল, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাজশাহীর মোহনপুর থানাধীন বামশিমইল ইউনিয়নের অন্তর্গত গাঙ্গোপাড়া গ্রামস্থ দেশ “কোল্ড স্টোরেজ (প্রা.) লি:” নামক প্রতিষ্ঠানের প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। প্রধান গেটে থাকা ০২ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে তাদেরকে গার্ড রুমের পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রেখে ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রতিষ্ঠানের লেবার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে থাকা ১৮জন লেবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের হাত-পা ও চোখ বেঁধে দরজা আটকে লেবার সর্দারের রুমের তালা কেটে নগদ অর্থ হাতিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা অফিস রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা নিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার কর্মকর্তাগণ মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত আসামিদের সনাক্ত করতঃ সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি (১) মোঃ সাজেদুল শেখ (৩৫), পিতা- মৃত মফজেল শেখ, সাং-পিপুলবাড়িয়া, থানা-সিরাজগঞ্জ সদর এবং (২) মোঃ রুবেল (১৯), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-বিনোটিয়া, থানা-শাহজাদপুর, উভয়ের জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাতদ্বয়ের নিকট হতে এবং তাদের দেওয়া তথ্য মতে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি