1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উদযাপিত - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

রাউজানে হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উদযাপিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭২ Time View

রয়েল দত্ত রাউজান প্রতিনিধি: রাউজানে যথাযথ মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উদযাপন করা হয়েছে। রাউজান পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে বিভিন্ন এলাকার পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় এই পূজা।

পূজা,আরতি,পাঁঠা বলি, হাঁস ও বিভিন্ন ফলফলাদি বলি, পুঁতি পাঠ সহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে এই পূজা উদযাপন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।সরজমিনে নোয়াপাড়া ননী দফাদারের বাড়ির পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, মন্ডপে নারী শিশু সহ ভক্তরা উৎসব মুখর পরিবেশে এই পূজা পালন করছে ,অন্যদিকে মন্ডপ প্রাঙ্গণে জয় মা বিষহরী সংঘের স্বেচ্ছাসেবকরা বলির আয়োজন করছেন।

রাজন নামে এক ভক্ত বলেন,এই বছর ছাগলের দাম একটু বেশি হলেও সাধ্যের মধ্যে ছাগল কিনে আনন্দঘন পরিবেশে মায়ের পূজা উদযাপন করছি। উল্লেখ্য যে,মানুষের মনের পশু দমনের জন্য হিন্দুরা প্রতি বছর মা মনসা দেবীর উদ্দেশ্যে পাঁঠা, হাঁস, বিভিন্ন ফলফলাদি বলি দিয়ে থাকেন। আবার অনেক হিন্দুরা পাঁঠা বলি দেন না।তারা বিভিন্ন ফলফলাদি দিয়ে মনসা দেবীর পূজা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি