1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৯ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি  ইলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন। জানা গেছে, ডাকের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে  ৫ হাজার ১’শ ৭০ টাকা। মাছটি ঢাকায় বিক্রি করবেন মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন।
ছগির হোসেন বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য নিয়ে আসেন আড়তে। তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পরে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দিব। জেলে নাসির মাঝি বলেন, আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকা বিক্রি করেছি।
খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমান আরও বৃদ্ধি পাবে। তখন দাম আরো কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি